ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ

নিজস্ব প্রতিবেদন
জুন ২, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আলোচনা শেষ হয়ে গেলেও তার ব্যক্তিগতভাবে কিছু আসে যায় না এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিও তাকে উদ্বিগ্ন করছে না। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি নীতির কারণে ভবিষ্যতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস উভয় পক্ষকে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টেকসই সমঝোতা এবং পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর আলোচনা প্রয়োজন।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা বলা হলেও বাস্তবে সংঘাত থামেনি। যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা আঘাতের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছে, ফলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সংশয় তৈরি হয়েছে।

হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণ এখন পুরো ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।