ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বদলি হিসেবে নেমেই বিশ্বকাপে রেকর্ড গড়লেন মোরা

নিজস্ব প্রতিবেদন
জুন ১২, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ মেক্সিকোর ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি দেশের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন।

মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ মঞ্চে অভিষেক ঘটে তার। এই ম্যাচেই ভেঙে যায় ১৯৩০ সাল থেকে অটুট থাকা মেক্সিকোর এক ঐতিহাসিক রেকর্ড।

এতদিন মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার কীর্তি ছিল মানুয়েল রোসাসের। তিনি প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন। প্রায় ৯৬ বছর পর সেই রেকর্ড নতুন করে লিখলেন মোরা।

বিশ্বকাপ ইতিহাসেও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন এই মিডফিল্ডার। তার ঠিক ওপরে অবস্থান করছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালে তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নামেন। এরপর তালিকায় রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো, নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে।

তরুণ বয়সেই আলোচনায় উঠে আসা মোরার ক্যারিয়ারে এটি আরেকটি মাইলফলক। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটিয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার রেকর্ডও গড়েছিলেন।

বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়ে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে নিজের নাম আরও উজ্জ্বল করলেন গিলবার্তো মোরা। এখন দেখার বিষয়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তিনি কতটা প্রভাব রাখতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।