ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
জুন ৩, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরটি আগামী ২১ ও ২২ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সফরের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। ১ জুন মালয়েশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ নিশ্চিত করা হয়।

সফরের দ্বিতীয় দিনে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও শিক্ষা খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে।

বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে রেখেছে। চীনের শিক্ষার্থী সংখ্যা সেখানে প্রায় ৬২ হাজার।

কূটনীতিকদের মতে, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং আঞ্চলিক অর্থনীতি ও শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।