ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
জুন ৩, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে বিনিয়োগনির্ভর হবে। তিনি বলেন, টাকা ছাপিয়ে ও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বুধবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অতীতে অতিরিক্ত ঋণনির্ভরতার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার সুদের বড় অংশ বাজেট থেকে পরিশোধ করতে হয়।

তিনি বলেন, পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট উন্নত করে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে। একই সঙ্গে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়নমূলক খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে ধীরে ধীরে এমন অবস্থায় নেওয়া হবে, যেখানে এটি জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং দীর্ঘমেয়াদে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।