ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি

নিজস্ব প্রতিবেদন
জুন ২৫, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এই চুক্তি দুই রাজনৈতিক দলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বৃহস্পতিবার সকালে চীনের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সিপিসির পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উল্লেখযোগ্য। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা স্মারক বিএনপি ও সিপিসির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নীতিগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই রাজনৈতিক দলের মধ্যে প্রথমবারের মতো এমন আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষর হওয়ায় ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।