ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বাড়াতে ৯ম গ্রেডের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন
জুন ২৮, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির গ্রেড ৯ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য মওলানা নুরুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে তুলে ধরেছেন। সরকার সেই প্রস্তাবের আলোকে আরও এক ধাপ এগিয়ে শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করার সম্ভাবনা নিয়ে কাজ করছে।

তিনি জানান, নতুন অর্থবছরের বাজেটে শিক্ষকদের বেতন-ভাতার জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করা হলে অতিরিক্ত প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হবে এবং সে বিষয়টি মাথায় রেখেই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী করা সরকারের অন্যতম অগ্রাধিকার। দক্ষ, প্রশিক্ষিত ও উৎসাহিত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে সরকার ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার আরও দৃশ্যমান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।