ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও বিতর্কে বহিষ্কৃত এমপি গাজী নজরুল নতুন চাপে

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওগুলোতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলের বিভিন্ন স্থানে দেখা যাওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আইনি ও সাংবিধানিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বহিষ্কারের পর প্রকাশিত সর্বশেষ ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হোটেলের লবি, করিডর, লিফট ও সিঁড়িঘরে ওই নারীর সঙ্গে দেখা যায়। এর আগে আরেকটি ভিডিওতে তাকে নারীসহ হোটেলে প্রবেশ করতে দেখা যায়। ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় দায়ের করা মামলায় গাজী নজরুল ইসলাম, আমিনুর রহমানসহ পাঁচজনকে আসামি করেন। মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ওবায়দুর রহমান অভিযোগ করেন, মরিয়ম বেগমের সঙ্গে সম্পর্ক গোপন রাখতে মাসুম বিল্লাহকে ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করে দিয়ে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একাধিক প্রকল্পে দরপত্রও জমা দেওয়া হয়। তিনি জানান, মাসুম বিল্লাহ ঠিকাদারি সম্পর্কে কিছু না জানায় দরপত্রের বিষয়গুলো তাকেই দেখাশোনা করতে হতো।

ওবায়দুর রহমান আরও দাবি করেন, টাকার লোভে মরিয়মের পরিবার এ সম্পর্কের বিষয়ে আপত্তি করেনি। তার ভাষ্য অনুযায়ী, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ তাকে বলেছিলেন, ‘এমপিকে হাতে রাখতে হবে, পাঁচ বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে।’ পাশাপাশি মরিয়মকে জাতীয় সংসদে চাকরি এবং তার বাবাকে বড় বড় সরকারি কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।