ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ভয়াবহ নদীভাঙন: ভেঙে গেল বসতঘর, বিলীন জমি

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে বসতঘরসহ প্রায় ৫০ শতক জমি মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ভয়াবহ ভাঙনের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম মৃধা জানান, সকাল আটটার দিকে নদীর তীরের মাটিতে ফাটল দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশাল অংশ ধসে পড়ে নদীতে চলে যায়। এতে তার চাচা-শ্বশুর মো. আবু বকর ঘরামীর বসতবাড়ি, আঙিনার বৃহৎ অংশ ও বহু ফলজ–বনজ গাছ নদী গিলে নেয়। ওয়াসিম বলেন, “আজকে যে অংশটা গেছে, কালকে যে আমার শ্বশুরের ঘর চলে যাবে—এ ভয়ে আছি।”

গৃহহীন আবু বকর ঘরামী জানান, “আমাদের শেষ সম্বলটুকু নদী নিয়ে গেল। মাথা গোঁজার ঠাঁই ছিল যে জায়গায়, তা এখন নেই। পরিবার নিয়ে কোথায় যাবো, কীভাবে দিন কাটাবো—কিছুই বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, এ ভাঙন নতুন নয়; গত কয়েক বছর ধরেই এলাকায় নদী ভাঙন চলছে, তবে এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি। আরও কয়েকটি বাড়ি ও জমিও ঝুঁকিতে রয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। কর্মকর্তারা বলেন, “আমরা প্রকৃত ঘটনা যাচাই করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগও বিবেচনায় রয়েছে।”

সন্ধ্যা নদীর এ ভয়াবহ ভাঙন এখন পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। নদীতীরবর্তী বাসিন্দারা প্রতিদিনই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।