ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম ইতি চক্রবর্তী (৩৫)।

রবিবার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরিশালমুখী গ্রীনভিউ পরিবহনের একটি বাস মহাসড়কে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চার যাত্রী আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।