ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ট্রলারে ধরা পড়লো বিরল সামুদ্রিক কোরাল মাছ, লাখপতি জেলে!

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৩, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়া ৪০ পিস সামুদ্রিক কোরাল মাছ জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন মাছের সংকট, নিষেধাজ্ঞা ও জ্বালানি সমস্যায় বিপাকে থাকা উপকূলীয় জেলেরা এই ধরা পড়াকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারের মাঝি আঃ কাদের ও তার সহকর্মীরা সাগর থেকে ধরা মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন। দীর্ঘদিন পর বিপুল পরিমাণ কোরাল মাছ বন্দরে আসায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

নিলামে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে সাড়ে তিন মণ মাছ বিক্রি হয়ে মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার টাকা। হিসাব অনুযায়ী প্রতি কেজি কোরাল মাছ বিক্রি হয়েছে প্রায় ১ হাজার ২২৫ টাকায়, যা স্থানীয় বাজারে উচ্চমূল্যের মাছ হিসেবে বিবেচিত।

মাঝি আঃ কাদের বলেন, প্রায় দুই মাস ধরে ভালো মাছ না পাওয়ায় জেলেরা হতাশ ছিলেন। হঠাৎ এত কোরাল মাছ ধরা পড়ায় তাদের কষ্ট কিছুটা হলেও কমেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে মাছের প্রাপ্যতা কখনও কখনও কমে যায়, যা প্রাকৃতিক বিষয়। তবে নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখার মতো সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় মাছের উৎপাদন বাড়তে শুরু করেছে।

তিনি আরও বলেন, কোরাল মাছ মূল্যবান সামুদ্রিক সম্পদ। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।