ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
মে ২, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় নারী পুলিশ সদস্যের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। শনিবার (২ মে) ভোরে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় কলাপাড়া থানার কনস্টেবল মেহেরুন্নেচ্ছা উর্মি-এর মরদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টিয়াখালী ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ফ্লোরে মরদেহ উদ্ধার করে। ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না পেঁচানো অবস্থাও পাওয়া যায়।

ঘটনার পর তার স্বামী মহিবুর রহমান বাপ্পী (৩২)-কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একজন পুলিশ সদস্য হলেও বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, স্বামী বাপ্পী দীর্ঘদিন ধরে উর্মির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

অন্যদিকে স্বামী দাবি করেছেন, উর্মি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত উর্মি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি দুই সন্তানের মা ছিলেন—চার বছরের মেয়ে ফারিস্তা এবং দেড় বছরের ছেলে ফারদিন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।