ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাগ হ্যামারশোল্ড পদকে সম্মানিত বাংলাদেশের বীর সেনানী

নিজস্ব প্রতিবেদন
মে ৩১, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয়জন সেনাসদস্যকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ।

তারা আফ্রিকার আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সেখানে আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন।

নিহত ছয়জন শান্তিরক্ষী হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।

চলতি বছরের ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা প্রদান করবেন।

এ বছর বিশ্বব্যাপী মোট ৬৮ জন শান্তিরক্ষীকে এই মরোণোত্তর পদকে ভূষিত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।