ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধসে নদীতে বাঁধ, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে নদীতে পাহাড় ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। নেপালে ৩৯২ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি তিব্বত অংশে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। শুক্রবার (২৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ৩৪টি দেশের ৬৬৮ জন নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ভারতের ১৭৭, আমেরিকার ৯০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩, কানাডার ২৫ এবং চীনের ১০০ জন রয়েছেন। অন্যদিকে তিব্বতের জিরোং কাউন্টিতে নিখোঁজ ৫৫৮ জনের মধ্যে ২৬০ জন বিদেশি।

দুর্গম এলাকায় সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং দুর্গত এলাকা ঘুরে উদ্ধার তৎপরতার নির্দেশনা দিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহও সড়কপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন। সরকারি ও বেসরকারি হেলিকপ্টারে দুর্গতদের উদ্ধার এবং ভারতের পাঠানো ত্রাণসামগ্রী পৌঁছানোর কাজ চলছে। আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গ থেকে ইতোমধ্যে ৩৫০ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, হিমবাহের বরফ ও পাথর ধসে লেন্দে নদীতে প্রাকৃতিক বাধা তৈরি হওয়ার পর পানির প্রবল স্রোতে এই বন্যা সৃষ্টি হয়। এর ফলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন তরঙ্গ তৈরি হয়েছিল। ভয়াবহ বন্যায় ১৫টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে সতর্কতা জারি করে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবেও সহায়তা শুরু হয়েছে। জাতিসংঘ ২০ লাখ ডলার, আমেরিকা ৫ লাখ ডলার এবং অস্ট্রেলিয়া ৩৬ লাখ ডলার জরুরি সহায়তা পাঠাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন উপগ্রহ ব্যবস্থা সক্রিয় করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধ পাঠিয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞ সুনীল আচার্য এই ঘটনাকে জলবায়ু সংকটের ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।