ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশে ডেঙ্গুতে আরো ১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৩৭০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭২৮ রোগী।

তাদের মধ্যে এক হাজার ৩৪৯ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ছয় হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৭৬২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।