ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালিত হবে।

এদিকে পৃথক সংবাদ সম্মেলনে ও বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করেছে এলডিপি, গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোটসহ সমমনা দল ও জোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।