ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পেশাগত দায়িত্বপালনকালে গুরুতর আহত চিত্র সাংবাদিক অপূর্ব বাড়ৈ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল: আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে রিকশা থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্র সাংবাদিক অপূর্ব বাড়ৈ।

তিনি গ্লোবাল টেলিভিশনের বরিশাল অফিসের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

এশিয়ান টেলিভিশনের চিত্র সাংবাদিক আজিম শরিফ জানান, শনিবার নগরীর সদর রোডে আওয়ামী লীগের একাংশের মিছিল কাভারেজের জন্য রিকশায় উঠেন অপূর্ব, পরে মিছিলের জনস্রোতের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় সে৷ এতে গুরুতর আহত হলে সহকর্মীরা মিলে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আজকের বার্তার নিজস্ব প্রতিবেদক রূপন কর অজিত জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেছেন অপূর্ব পরে গিয়ে কোমড়ে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। বাসায় বেশ কয়েকদিন বিশ্রামের প্রয়োজন বলেও জানান ওই চিকিৎসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।