ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে?

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৭, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি এবং পরবর্তীতে তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন।

তবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকায় তার অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার আঘাতে মোজতবা খামেনি এখনো সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক মেমোর তথ্য বলছে—৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের ধর্মীয় নগরী কোমে গুরুতর শারীরিক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তার স্বাস্থ্য পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না।

নথিতে উল্লেখ করা হয়েছে, এটি প্রথমবারের মতো তার অবস্থান ও স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ পেল। ধারণা করা হচ্ছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত ওই প্রতিবেদন উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত টানা ৩৯ দিনে পৌঁছেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এই সংঘাতে ইরানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুদ্ধ বন্ধের কোনো কূটনৈতিক অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। ফলে নেতৃত্ব সংকট, যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।