ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৩০, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে ২৯ এপ্রিল স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। একইভাবে ২৮ এপ্রিলও সমপরিমাণ কমানো হয়েছিল এবং ২৩ এপ্রিল আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। ফলে মাত্র এক সপ্তাহে চার দফায় স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে, যা সাম্প্রতিক সময়ে বড় ধরনের মূল্য সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে ভরিপ্রতি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার প্রবণতা ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের ওপর নির্ভর করেই ভবিষ্যতে স্বর্ণের দামে আরও সমন্বয় আসতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।