ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে স্বর্ণের দর কমলো, অপরিবর্তিত রুপা

নিজস্ব প্রতিবেদন
মে ৫, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশীয় স্বর্ণবাজারে আবারও দামের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায়।

গত ৩০ এপ্রিল সর্বশেষ মূল্য সমন্বয়ে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। তবে কয়েক দিনের ব্যবধানে বাজার পরিস্থিতি বদলে যাওয়ায় এবার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।

সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বৃদ্ধি ও ২৮ বার হ্রাস পেয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল।

স্বর্ণের বাজারে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ধাতু বাজারের ওঠানামা ভবিষ্যতের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।