ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আত্মগোপনে থেকেও র‍্যাবের হাতে আটক আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন
মে ৭, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোরশেদ আহমেদ, উজিরপুর ॥ বরিশালের বহুল আলোচিত নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলার ইসলাদী টোল প্লাজার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া হিমু (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা হলেও বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিহত আনিতা (২১)-এর সঙ্গে অভিযুক্তের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা পরিবারের সদস্যদের জানান যে তিনি বোনের বাসায় যাচ্ছেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে অনুসন্ধান চালিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলসংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন বলে র‍্যাব জানিয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।