ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নেছারাবাদে ধাওয়া দিয়ে আটক তিন মাদক কারবারি, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
মে ১২, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড ও ইন্দেরহাটের গ্রিনরোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল খান (২৮), মেহরাব হোসেন (২০) এবং শাকির মোল্লা (২০)। তাদের সবার বাড়ি নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামে। রাসেল ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মো. মিজানুর রহমানের ছেলে এবং শাকির মো. সালাম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দেরহাট এলাকার গ্রিনরোডে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার রাসেল খানের বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ফলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরেই নজরদারিতে রেখেছিল।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।