ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে শেবাচিমে দালালবিরোধী অভিযান শুরু, আটক ৮

নিজস্ব প্রতিবেদন
মে ১২, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্য মন্ত্রীর বরিশাল সফরের পরপরই হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে পরিচালিত অভিযানে নারী-পুরুষসহ আটজন দালালকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‍্যাব-৮ এর সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের ভেতর ও মূল ফটকের সামনে অবস্থানরত দালালদের চিহ্নিত করে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। প্রশাসন জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি রোগীদের উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো। বিনিময়ে তারা কমিশন পেতেন।

অভিযানে আটক কয়েকজন দালাল স্বীকার করেছেন, রোগীপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হতো। এতে রোগীরা প্রতারণার শিকার হতেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হতেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক দালালদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল। ১১ মে স্বাস্থ্য মন্ত্রী বরিশাল সফরে এসে জেলা শহরসহ প্রতিটি উপজেলা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর নির্দেশ দেন।

তিনি বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে অভিযান শুরু হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।