ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হজে সৌদি আরবে ১৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
মে ১৩, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) প্রকাশিত হজ বুলেটিন-এর সর্বশেষ তথ্যে এ সংখ্যা নিশ্চিত করা হয়। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

বুলেটিনে বলা হয়েছে, ১১ জন হজযাত্রী মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন। হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে এবং অধিকাংশই হৃদযন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

তথ্য অনুযায়ী, ৮ এপ্রিল যশোরের মো. আব্দুল মতিন এবং দিনাজপুরের মো. আজহারুল হক মক্কায় মারা যান। এরপর ১১ মে সাভারের নুসরাত শারমীন, ৪ মে ঠাকুরগাঁওয়ের নিলুফা বেগম এবং ৩ মে ফরিদপুরের নাসিরউদ্দিন বিশ্বাস ও চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম মৃত্যুবরণ করেন।

২৮ এপ্রিল মদিনায় রংপুরের শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই এবং শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করেন। ২৬ এপ্রিল দিনাজপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের সেরাজুল হকের মৃত্যুর খবর আসে।

এর আগে ২২ ও ২১ এপ্রিল টাঙ্গাইল ও জয়পুরহাটের দুই হজযাত্রীর মৃত্যুর তথ্য পাওয়া যায়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নিয়েছেন।

হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল, যা উদ্বোধন করেন তারেক রহমান। হজ ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।