ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মিনায় আজ থেকে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদন
মে ২৫, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরে পবিত্র হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান অংশ নিচ্ছেন। ইতোমধ্যে বহু হাজি সৌদি আরবে পৌঁছে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার মানুষ হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

হজের ধারাবাহিক কার্যক্রম অনুযায়ী, ৮ জিলহজ মিনায় অবস্থানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হাজিরা সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং পরদিন ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করবেন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত্রিযাপন করবেন এবং ১০ জিলহজ সকালে মিনায় ফিরে কঙ্কর নিক্ষেপ, পশু কুরবানি ও চুল কাটার মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করবেন।

হজের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ হজের পবিত্র স্থানগুলো পরিদর্শন করেছেন।

তিনি জানিয়েছেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সব বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত সন্তোষজনক। ফলে হাজিরা নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর হজের পরিসর আরও বড় হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ আগত হাজির সংখ্যা আগের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।