ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘকে চিঠি পাঠালেন হাসিনা

নিজস্ব প্রতিবেদন
মে ৩০, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার পক্ষে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার যে তথ্য জাতিসংঘ দিয়েছে, তা সঠিক নয়। চিঠিটি ২৮ মে লন্ডন থেকে আইনজীবী স্টিভেন পাউলেস পাঠান।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেটে নিহতের সংখ্যা ৮৩৪ জন উল্লেখ করা হয়েছে এবং ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবেও সংখ্যা কম। তাই জাতিসংঘের দেওয়া তথ্য অতিরঞ্জিত বলে দাবি করা হয়েছে।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, এই অতিরঞ্জিত সংখ্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং শেখ হাসিনাকে ‘গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে।

এছাড়া জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, কারণ এটি অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।