ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদন
মে ৩০, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ শীর্ষ নেতারা।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। বিজয় সরণি থেকে উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।