ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাজার মনিটরিং, ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২০, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার নগরীর বগুড়া রোড ও বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর ও মো. শাহরুখ আলম শান্তনু।

অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর বটতলা বাজার সংলগ্ন হাট সুপার শপসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অভিযানে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।