ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু, রাজাপুরে খালপাড়ে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের শিকার হওয়া ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের একটি খালের পাশে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা (৩২) অভিযোগ করেন, তার আত্মীয় ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করেন। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বর্ণনায় পরিবার জানায়, ২১ ফেব্রুয়ারি তোতা মিয়া খুলনা জেলার খুলনা জেলা অন্তর্গত ডুমুরিয়া এলাকায় মাহাবুরের বাড়িতে যান এবং রাতযাপন করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুর আড়াইটার দিকে তিনি ফোন চালু করে মাহাবুরের বোনের নম্বরে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একই সঙ্গে পুলিশে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর বিষয়টি ডুমুরিয়া থানায় জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান রাজাপুর এলাকায় শনাক্ত করা হয়। আইনগত ব্যবস্থা নিতে পরিবারকে রাজাপুর থানায় যেতে বলা হয়। এদিকে রাতে স্থানীয়দের মাধ্যমে শিশুটি উদ্ধার হওয়ার খবর পেয়ে স্বজনরা থানায় এসে তাকে শনাক্ত করেন।

পুলিশ জানায়, দুই থানার সমন্বিত অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে অপহরণ মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।