ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতায় ডুবছে চরফ্যাশন, ক্ষতিগ্রস্ত কৃষি মৎস্য জীবিকা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১১, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চরফ্যাশন প্রতিনিধি ॥ বৈরী আবহাওয়া ও টানা ভারী বর্ষণের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি প্রবেশ এবং বৃষ্টির পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে উত্তাল নদীর বড় বড় ঢেউ বেড়িবাঁধে আঘাত হানায় উপকূলীয় এলাকায় ভাঙনের আশঙ্কায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে জানা গেছে, গত কয়েক দিনের একটানা বর্ষণে চরমানিকা, চরমাদ্রাজ, আসলামপুর, জাহানপুর, হাজারিগঞ্জ, নীলকমলের বাংলাবাজার, ঘোষেরহাট, নজরুল নগর, ঢালচর, কুকরি-মুকরি, চরপাতিলা ও চর নিজামসহ বিভিন্ন ইউনিয়ন ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল জোয়ার এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার বসতভিটা, মাছের ঘের, ফসলি জমি, খাল-বিল এবং পুকুর-জলাশয় পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন ইউনিয়নের স্লুইসগেট বন্ধ থাকায় নিচু এলাকার ঘরবাড়িতে পানি আটকে থেকে দুর্ভোগ আরও বেড়েছে। পানিতে ডুবে গেছে গবাদিপশু ও হাঁস-মুরগির খামারও।

জলাবদ্ধতার কারণে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা কার্যত স্থবির হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, দীর্ঘ সময় পানি জমে থাকায় এক হাজার ২১০ হেক্টর জমির শাকসবজি এবং ১৭০ হেক্টর জমির আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ২১৮ হেক্টর এলাকার তিন হাজার ৬৭১টি ছোট-বড় মৎস্য খামারের মাছ পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বেতুয়া থেকে হাজারীগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধের ঢালে বসবাসরত ছিন্নমূল ও অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের আরও সহায়তার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, লবণ, চিনি, তেল এবং হলুদ, মরিচ ও জিরার গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, টানা বর্ষণের কারণে কর্মক্ষম মানুষ আয় করতে না পারায় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।