ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবমুখর দক্ষিণাঞ্চল

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৩, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বরিশাল সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। পথের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সফরের শুরু থেকেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। দক্ষিণাঞ্চলজুড়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সফরের অন্যতম কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ। পাশাপাশি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।