ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভায় যোগ দিতে বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৩, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান তিনি।

সফরের শুরুতেই সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সফরসূচিতে নতুনভাবে যুক্ত হওয়া কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেলগাছের চারা নিজ হাতে রোপণ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শতাধিক দেশীয় ফলদ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে কোনো বাড়তি আয়োজন রাখা হয়নি। সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।