ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ষোল বছর পর দুর্দান্তভাবে বিশ্বকাপ ফাইনালে ফিরলো স্পেন

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৫, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। টেক্সাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ২-০ গোলের জয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের মঞ্চে ফিরল স্প্যানিশরা।

২০১০ সালে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতা স্পেন এবারও শিরোপার খুব কাছে পৌঁছে গেছে। ফাইনালে ওঠার পথে তারা শক্তিশালী ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি।

ম্যাচের শুরুতে উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। মিকেল ওইয়ারসাবাল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে বায়েনার একটি গোল অফসাইডে বাতিল হয়। অন্যদিকে বারকোলার একটি দূরপাল্লার শটও লক্ষ্যে ছিল না। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ৫৮ মিনিটে পেদ্রো পোরো গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর এমবাপ্পে গোলের চেষ্টা করলেও কুকুরেয়া তা প্রতিহত করেন। বদলি হিসেবে নেমে ফেরান তোরেসও স্পেনের তৃতীয় গোলের খুব কাছে পৌঁছেছিলেন, তবে তাঁর হেড গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়।

ম্যাচের শেষদিকে ফ্রান্স গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও গোলরক্ষক উনাই সিমন এবং স্পেনের রক্ষণভাগ দুর্দান্ত দৃঢ়তা দেখায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন এবং বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।