ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

মার্কিন অবরোধে ক্ষুব্ধ ইরান, আত্মসমর্পণ নয়: পেজেশকিয়ান

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ-অবরোধ এবং এর ফলে খাদ্য ও ওষুধ সরবরাহে বাধার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তারা সত্যিই যোদ্ধা হলে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হোক। তার অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যুদ্ধ চালাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষকে কেন খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে। পেজেশকিয়ান দৃঢ়ভাবে বলেন, ইরানি জনগণকে কোনো ধরনের গুণ্ডামি বা চাপের কাছে নতিস্বীকার করানো যাবে না। ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেও তিনি ঘোষণা দেন।

প্রতিবেদন অনুযায়ী, টানা ৪০ দিনের যুদ্ধের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত রয়েছে। ফলে জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য ইরানে প্রবেশে সংকট তৈরি হয়েছে। পেজেশকিয়ানের বক্তব্যে মূলত এই অবরোধের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কৌশলগত হরমুজ প্রণালি কার্যত অচল করে রেখেছে। যুদ্ধ শুরুর আগে ওই প্রণালি দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।