ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

এইচএসসি পাসেই ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ করে তুলতে দেশের ৬৪ জেলায় দুই মাস মেয়াদি বিনামূল্যের বেসিক এআই প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবারও দেওয়া হবে।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ প্রশিক্ষণের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সি দেশের ৬৪ জেলার যুবক ও নারীরা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। প্রাথমিক কম্পিউটার ও আইসিটি জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার শেষ সময় ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিট। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ফল ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্র ও সময়ের তথ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ ফি না থাকায় এবং যাতায়াত ভাতা ও খাবারের সুবিধা থাকায় তরুণদের জন্য এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের সব জেলায় এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে এআই ও প্রযুক্তি বিষয়ে তরুণদের প্রাথমিক দক্ষতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।