ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে থানাগুলোকে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কিংবা যেকোনো ধরনের অপতৎপরতা রাজধানীতে যাতে সংঘটিত হতে না পারে, তা নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কোনো থানার এলাকায় এমন কার্যক্রম প্রতিহত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে বলে জানানো হয়েছে।

সোমবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজধানীর ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

সভায় গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পুলিশ জানায়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। এ কারণে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় কম পাওয়া যায়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে রাজধানীর যেকোনো এলাকায় দলটির নেতাকর্মীরা যাতে সংগঠিত হয়ে মিছিল বা অন্য কোনো কার্যক্রম চালাতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে ছিনতাই ও কিশোর অপরাধ দমনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরা নজরদারির আওতায় রাখা এবং আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে দায়িত্ব পালনে গড়িমসি ও শৃঙ্খলাভঙ্গ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে থানার বাইরে যেতে হলে সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া অপরাধ প্রতিরোধে সন্ত্রাস দমন ও আন্তঃদেশীয় অপরাধ দমন ইউনিট, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।