ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম শতপারের

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১০২ ডলারের ওপরে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নতুন করে হুথিদের হামলা এবং উপসাগরে জাহাজে ইরানের হামলার খবরের মধ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ১৩ মিনিটে ব্রেন্ট ফিউচার্স ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। ডব্লিউটিআই ফিউচার্স ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে ওঠে। দিনের শুরুতে দুই ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।

রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় বাড়িঘর ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশ করা হয়। হুথিরা সৌদি সামরিক ঘাঁটিতে হামলার কথাও জানিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে নিক্ষিপ্ত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়। ইউকেএমটিও জানায়, নাবিকদের সরিয়ে নিতে হয়েছে। ইরানের ভাষ্য, হামলায় একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।

শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হয়ে যায়। রয়টার্স বলছে, এতে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়তে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।