ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আগামীকাল ঝালকাঠি আসছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠিতে এক বিশাল নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এই জনসভাকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কর্মসূচিকে সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা সভাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়াই এই জনসভার মূল উদ্দেশ্য।”

তিনি বলেন, এ জনসভা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের প্রত্যাশা, অর্ধলক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।

জেলা আমির জানান, জনসভাকে সফল করতে মাইকিং, পোস্টারিং, লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা এবং স্বেচ্ছাসেবক টিম গঠনসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

মাঠ পরিদর্শনকালে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ১৭ মার্চ ডা. শফিকুর রহমান ঝালকাঠি সফর করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য দেন।

ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।