ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ নলছিটির পৌর এলাকায় মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই ওয়ার্ড পর্যায়ের নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে অনুরাগ গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী জানায়, নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃত গিয়াস মল্লিক (৩৫) নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন (৩৫) ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তারা দুজনই পৌর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ থাকলেও এবারই প্রথম বড় ধরনের অভিযানে তারা আটক হলো। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর বলেন, “আটককৃতদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।