ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নলছিটিতে বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ নলছিটির সুবিদপুর ইউনিয়নে যুবলীগ নেতা মো. দোলন মুন্সির বিএনপিতে যোগদানের চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তালতলা বাজার এলাকায় সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ধানের শীষের প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক চলছিল। ঠিক সেই সময় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. দোলন মুন্সি তার অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিতে আসেন। নাম ঘোষণা করা হলে বিএনপির একাংশ নেতাকর্মী এতে বাধা দেন।

বিএনপি নেতাদের অভিযোগ, দোলন মুন্সির বিরুদ্ধে অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে দলে নেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারেননি। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজল তালুকদারসহ নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন মুন্সী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অপুর নেতৃত্বে অপর একটি পক্ষ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিসোটা নিয়ে দুই পক্ষের অবস্থানের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন মুন্সীর পরিবারের সদস্যদের দলীয় রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।