ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯ আসনে ভোট, প্রার্থী ২ হাজার ৩৪

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল এবং মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারা দেশের ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোট গ্রহণের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট প্রদান করা যাবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৮ লাখ নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। দেশের ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। প্রার্থী সংখ্যার দিক থেকে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন মাত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।