ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না

নিজস্ব প্রতিবেদন
মে ৩০, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্প্রসারণ এবং হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে সম্ভাব্য সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে ইরানের জব্দ অর্থ ছাড়সহ কয়েকটি বিষয়ে আরও সমঝোতার প্রয়োজন রয়েছে। তিনি জানান, আলোচনার দরজা এখনো খোলা আছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করবেন না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান থাকলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে অগ্রগতি থাকলেও সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।