ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর পর্যটন ভিসা দিল ভারত, স্বস্তিতে আবেদনকারীরা

নিজস্ব প্রতিবেদন
জুন ২৯, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং সোমবার (২৯ জুন) থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে বিপুলসংখ্যক আবেদনকারীর উপস্থিতি দেখা যায়।

পর্যটন ভিসা চালুর খবরে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক আবেদনকারী জানান, দীর্ঘ বিরতির পর আবারও ভারত ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় তারা সন্তুষ্ট।

গত বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা প্রদান স্থগিত করেছিল। পরবর্তীতে জরুরি প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে মেডিকেল, ব্যবসায়িক ও শিক্ষার্থী ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধই ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন কার্যক্রম এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।