ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদন
মে ৩১, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ হওয়ায় সোমবার থেকে সারাদেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারেও ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটি আজ শেষ হচ্ছে। টানা সাত দিনের ছুটি উপভোগের পর লাখো কর্মকর্তা-কর্মচারী আবারও কর্মস্থলে ফিরছেন। এর ফলে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈদের সময় সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে পূর্ণাঙ্গ লেনদেন চালু হবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারেও নিয়মিত লেনদেন শুরু হবে।

বিশ্লেষকদের ধারণা, প্রথম কর্মদিবসে ব্যাংকপাড়া ও অফিস এলাকায় কাজের চাপ তুলনামূলক কম থাকতে পারে। তবে ছুটির সময় জমে থাকা আর্থিক, প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম নিষ্পত্তির কারণে সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়বে।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের রাজধানীতে ফেরা অব্যাহত রয়েছে। সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীতে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।