ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন
জুন ৩, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ মোট ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। ইউএসটিআরের তদন্তে জোরপূর্বক শ্রমের প্রমাণ পাওয়ার দাবি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

অন্যদিকে, তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের ওপর তুলনামূলকভাবে বেশি অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকরের প্রস্তাব দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) ‘ধারা ৩০১’ তদন্তের অংশ, যা অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলায় ব্যবহৃত হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে পূর্ববর্তী শুল্ক কাঠামো বাতিল হয়ে যায়। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেয়।

সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।