ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

গণমাধ্যম সংস্কারে সমন্বয়কের ভূমিকা নেবে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
জুন ১৮, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে একত্রিত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন। এই উদ্যোগ ভবিষ্যতে গণমাধ্যম সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, সরকার এই প্রক্রিয়ায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে, যাতে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা যায়।

এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কর্মশালায় বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরার আহ্বান জানান তিনি। এতে সংশোধনের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম কমিশনের কাঠামো, নীতিমালা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতামত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।