ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

স্বর্ণ বাজারে নতুন দামের প্রভাব আজ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদন
জুন ১৮, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দাম নির্ধারণ করেছে। একই সঙ্গে ভ্যাটসহ প্রথমবারের মতো স্বর্ণালংকারের মূল্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি জানায়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

এদিকে স্বর্ণের ক্ষেত্রেও ভ্যাটসহ নতুন মূল্য কাঠামো ঘোষণা করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণালংকারের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণে ভ্যাট নীতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। এখন নির্ধারিত ভরি প্রতি ২ হাজার ৫০০ টাকা হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিবর্তনের কারণে বাজুস ভ্যাটসহ নতুন দাম ঘোষণা করেছে।

বাজুস জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মূল্য সমন্বয় অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।