ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সমন্বয়েই স্থানীয় নির্বাচন তপশিল ঘোষণা হবে শিগগির

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৭, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ অক্টোবরে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। তবে তপশিল ঘোষণার আগে সরকারের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি বিষয়ে সমন্বয় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিরি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আলোচনা প্রয়োজন। তাই এ মুহূর্তে তপশিল ঘোষণার বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া সমীচীন নয়। তবে কমিশন অক্টোবরে নির্বাচন আয়োজনের লক্ষ্য ধরে কাজ করছে। নির্বাচন ওই সময় হলে আইন অনুযায়ী ৪৫ দিন আগে তপশিল ঘোষণা করা হবে এবং সে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও সীমানা-সংক্রান্ত জটিলতা দূর করার বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এ লক্ষ্যে সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান শূন্য রয়েছে। তবে একটি নির্বাচন অন্য নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সব বিষয় বিবেচনা করেই কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হচ্ছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। কমিশনও নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধারাবাহিক প্রস্তুতি শুরু করেছে।

আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকরাম উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।