ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অফিসিয়াল ই-মেইল বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৭, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততা নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অফিসিয়াল ই-মেইল ব্যবহারের বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের ই-মেইল যোগাযোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা বিকল্প কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য গ্রহণ করা হবে না।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই বিষয়ে ২০২৫ সালের ২৮ জুলাইও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে অফিসিয়াল ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অনেক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো ব্যক্তিগত বা অন্য ই-মেইল ঠিকানা ব্যবহার করে বিভিন্ন আবেদন ও প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের অনিয়মের কারণে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পাশাপাশি আবেদন বা তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করাও কঠিন হয়ে পড়ছে। ফলে সিদ্ধান্ত গ্রহণে অযথা দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল (college.inspection@nu.ac.bd)-এ যেকোনো আবেদন, তথ্য বা প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ পাঠাতে হলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, অফিসিয়াল ই-মেইল ব্যতীত অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না। অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ভবিষ্যতের সব দাপ্তরিক যোগাযোগ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।