ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজন হলে মন্ত্রিসভা পুনর্গঠন করবেন প্রধানমন্ত্রী জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২১, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দায়িত্ব পালনে কেউ প্রত্যাশিতভাবে কাজ করতে না পারলে দপ্তর পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টন করা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রিপরিষদ গঠন করেছেন। দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কাঙ্ক্ষিতভাবে কাজ করতে না পারেন বলে মনে হয়, তাহলে প্রধানমন্ত্রী পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের পুনর্গঠন কিংবা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সেই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন ১৮০ দিনের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের কথা বলা সম্ভব নয়।

সাইবার বুলিংয়ের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া ভিডিও ছড়িয়ে বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তিনি আরও বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও আইন ভঙ্গ করে কোনো ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।