ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলসহ দশ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৩, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে দেশের ১০ জেলার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছোট নৌযান ও যাত্রীবাহী নৌযান পরিচালনায় বাড়তি সতর্কতা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে নতুন পূর্বাভাস বা সতর্কবার্তা জারি করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।